শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:০৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে ফেন্সিডিলসহ আটক ১

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে আটক করা হয়। এসময় ১১১ বোতল ভারতীয় ফেন্সিডি জব্দ করা হয়।

[৪] আটক মশিবুর রহমান (৩৫) মশিবুর রহমান পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার গেদুরা পূর্বপাড়া এলাকার শুকুরদির ছেলে।

[৫] ঠাকুরগাঁও ডিবি পুলিশের এস আই নবিউল জানান, আটক মশিবুর রহমান দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থেকে একটি বড় ফেন্সিডিলের চালান নৈশকোচ যোগে ঢাকা যাবে। এমন খবরের প্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের এস আই নবিউল ইসলাম, এ এস আই শাহাদাৎ ও জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামে একটি নৈশকোচ আটকিয়ে নৈশকোচটি তল্লাশি চালায়। কোচটিতে ফেন্সিডিল না পাওয়া গেলে, ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশে মশিবুর রহমানকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে সন্দেহ হলে ডিবি পুলিশের টিম ঘিরে ফেলে এবং মশিবুর বুঝতে পেরে পালাতে গিয়ে ডিবি'র হাতে ধরা পড়ে। এসময় বস্তা থেকে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

[৬] তিনি আরো জানান, এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামে নৈশকোচের একটি টিকিট জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ রাতে রাণীশংকৈল থানায় মশিবুরের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

[৫] রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়