শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৯:১৪ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ঘটনায় বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বললেন তৃণমূল নেতা অভিষেক (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাচ্ছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যক্করজনক ঘটনা ঘটেছে। বিজেপি’র রাজ্যস্তরের নেতারা কী বলছেন, বলছেন বাংলাদেশে যা ঘটেছে তার জন্য বিজেপির জয়ের ব্যবধান তিনগুণ হয়ে যাবে! আমি বলছি না। পারসটুডে

https://media.parstoday.com/video/4by652f1ea61361ynpl.mp4

[৩] বিজেপির নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা এ কথা বলেছেন। অর্থাৎ কারও পৌষ মাস, আর কারও সর্বনাশ।’ তিনি মঙ্গলবার নদিয়া জেলার শান্তিপুরে এক নির্বাচনী সমাবেশে বলেন, ‘যারা হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে নিজেদেরকে দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন তারা হিন্দু ধর্মের জন্য কী করেছে? শান্তিপুরে হিন্দু, বৈষ্ণব, সনাতন ধর্মের জন্য সর্বধর্ম সমন্বয়ের জন্য বিজেপি কী করেছে? তিনি এ ব্যাপারে বিজেপি নেতাদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে যাওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন।

[৪] অভিষেক বলেন, বাংলায় নির্বাচনের সময় ২৭ মার্চ বাংলাদেশে কে গিয়েছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন। শেখ হাসিনাকে পাশে নিয়ে ‘জয় বাংলা’ কে বলেছিল? বাংলার মাটিতে ‘জয় বাংলা’ বলে না। বাংলাদেশের মাটিতে গিয়ে বিজেপি ‘জয় বাংলা’ বলে। বিজেপি’র এই দ্বিচারিতাকে শেষ করার জন্য তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, নইলে ভারতবর্ষ বাঁচবে না।’

[৫] তিনি বলেন, পশ্চিমবঙ্গে কিছু হলে কথায় কথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিধি দল পাঠাচ্ছেন। কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না কেন? লজ্জা লাগে না? ওখানে গিয়ে নির্বাচনের সময়ে ‘ডিল’ করে চলে আসব, আর বাংলার মানুষকে বোকা বানিয়ে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ করে বাংলা দখল করব!’ কিন্ত এই মাটি গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ নয়, এই মাটির নাম পশ্চিমবঙ্গ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।

[৬] পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসবা অর্থাৎ মোট ৪টি কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২ নভেম্বর।

https://media.parstoday.com/video/4by6922e6d71291ynpq.mp4

  • সর্বশেষ