শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভ্যালি গ্রাহকদের নতুন বার্তা দিলেন এমডি মিলন

অনলাইন ডেস্ক: হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানটির অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির মিলন।

মঙ্গলবার ধানমন্ডিতে বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছি‌লেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনায় আমরা আজ ২৬ অক্টোবর প্রথম বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অডিট করা।

এদিকে, ইভ্যালি নি‌য়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। মঙ্গলবার (২৬ আক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে তিনি এ পরামর্শ দেন।

সভা শে‌ষে ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন- ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়