শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১১:০১ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবার জান্তার আদালতে সাক্ষ্য দিলেন সু চি

খালিদ আহমেদ: [২] মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি সেনা সরকারের অধীনে বিচার শুরুর প্রায় চার মাসের মাথায় প্রথমবারের মতো মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। এএফপি

[৩] আদালতে দেওয়া নিজেই সাক্ষ্য দিয়েছেন সু চি। অভ্যুত্থানের সমালোচনা করে দেওয়া দুইটি বিবৃতির বিষয়ে এদিন নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি।

[৪] আদালতে তিনি ঠিক কোন বক্তব্য দিয়েছেন তা জানা যায়নি। আদালত অনুমোদন না করলে ওই বক্তব্য প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে সূত্রটি। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে ওই অনুমোদন পাওয়া যাবে।

[৫] সেনা সরকারের তৈরি রাজধানী নেপিদোর এক বিশেষ আদালতে সু চির শুনানি অনুষ্ঠিত হয়। তবে সেখানে সংবাদমাধ্যম উপস্থিত থাকতে দেওয়া হয় না। এছাড়া সম্প্রতি সু চির আইনজীবীদেরও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

[৬] অভুত্থানের দিনে হেফাজতে নেওয়ার চার মাসের মাথায় গত জুনে শুরু হয় সু চির বিচার। আনা হয়েছে বেশ কিছু অভিযোগ। যাতে তাকে আরও কয়েক দশক কারাগারে রাখা যেতে পারে।

[৭] সেনা সরকার ইতোমধ্যেই সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত করার হুমকি দিয়েছে। একই সঙ্গে সেনা শাসনবিরোধীদের বিরুদ্ধে প্রাণঘাতী নিপীড়ন অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।

[৮] গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকেই অস্থির মিয়ানমার। স্থানীয় এক পর্যবেক্ষক গ্রুপের হিসেবে দেশজুড়ে বিক্ষোভে এক হাজার একশ’র বেশি মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়