শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ বাঘাবাড়িতে তেলের গোডাউনে আগুন, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে তেলের গোডাউন, রুমি মটরর্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের রন্জু ইনজিনিয়ারিং, রয়েল ব্যাটারি, একটি টায়ারের গোডাউন ও পাশের ইসরাফিল নামের একজনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন গোডাউন ও দোকান মালিক কাশেম শেখ, হাসান মাহমুদ ও রঞ্জু।

[৪] স্থানীয়রা জানান, সোমবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় বাঘাবাড়ি নদী বন্দর ও অয়েল ডিপোর প্রথম ফটকের ৫০ গজ সন্নিকটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গোডাউনের পাশে রাখা একটি তেলের ট্যাঙ্কি ও ২টি পিকআপ ভ্যানে আগুন লাগে। প্রতিটি দোকান ও গোডাউনে প্রচুর পরিমাণ দাহ্য জাতীয় পদাথ যেমন- পেট্রোল, মবিল, ডিজেল, অকটেন, গ্যাস সিলিন্ডার, টায়ার ও রং মজুদ করে রাখা ছিল। পরে রাত পৌনে ১২টায় শাহজাদপুর, উল্লাপাড়া ও বেড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত আনুমানিক দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

[৫] গাডাউন ও দোকান মালিক কাশেম শেখ, হাসান মাহমুদ ও রঞ্জু বলেন, রুমী মটরস থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে জানা নেই। তবে আগুনে পুরে প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।

[৬] ফায়ার সার্ভিসের পাবনা ও সিরাজগঞ্জ রিজিয়ন সহকারি পরিচালক মো. দুলাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত আনুমানিক পৌনে ১২টায় প্রথমে বাঘাবাড়ি ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর উল্লাপাড়া ও পাবনার বেড়ার ফায়ার সার্ভিসসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ