শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপ, রাতে পাকিস্তানের মোকাবিলা করবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট বিশ্বে সবচেয়ে শক্তিশালী ভারতকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। এবার পাকদের সামনে নিউজিল্যান্ড। মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শারজাহতে রাত ৮টায় মুখোমুখি হবে দল দুটি।

[৩] দলীয় পারফরমেন্স দিয়ে কোহলির দলকে বধ করার পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাবর আজমের দল। শারজাহর পরিচিত কন্ডিশনে পেসারদের পাশাপাশি কিউই বধে স্পিন বড় ভরসা হবে পাকিস্তানের। অন্যদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড। আইপিএলের কল্যাণে কন্ডিশন সমন্ধে ভালো ধারণা আছে ব্লাকক্যাপস ক্রিকেটারদেরও। অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেল স্যান্টনার ও ইশ সোধি এই দুই স্পিনারকেই একাদশে রাখতে পারেন।

[৪] সম্ভাব্য একাদশ : পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ

[৫] নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, টিম সেইফার্ট (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ড্যারিয়ের মিচেল, লোকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়