শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে লিওনেল মেসিকে ‘নিঃসঙ্গ’ মনে করছেন থিয়েরি অঁরি

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনা ছেড়ে নতুন দল ফ্রান্সের পিএসজিতে আসার পর লিওনেল মেসিকে খুব একটা স্বচ্ছন্দ্য মনে হচ্ছে না থিয়েরি অঁরির। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ফরাসি ফরোয়ার্ডের চোখে, নতুন ঠিকানায় এসে আর্জেন্টাইন ফরোয়ার্ড যেন কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছেন।

[৩] বিডিনিউজ জানায়, আক্রমণভাগের তিন তারকাকে নিয়েও রোববার (২৪ অক্টোবর) মার্সেইয়ের বিপক্ষে জিততে পারেনি পিএসজি। মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের কেউই পারেননি ব্যবধান গড়ে দিতে। লিগ ওয়ানের ম্যাচটি গোলশূন্য ড্র করে মাউরিসিও পচেত্তিনোর দল।

[৪] গোল ডটকম জানায়, ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেন মেসি ও অঁরি। প্রাইম ভিডিওর সঙ্গে আলাপচারিতায় পিএসজিতে সাবেক সতীর্থের অবস্থা নিয়ে ওই মন্তব্য করেন অঁরি। বার্সেলোনা ছেড়ে প্যারিসে এসে ছয়বারের বর্ষসেরা ফুটবলার একাকী বোধ করছেন বলে মনে হচ্ছে তার। আমি তাকে নিঃসঙ্গ দেখছি। মাঠে মেসি যেন একা হয়ে পড়েছে এবং খুব বেশি বলের সংস্পর্শেও থাকছে না সে। আমি বলব না, এখানে সে দুঃখী কিন্তু তাকে নিঃসঙ্গ মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়