শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কাল মিছিল করবে বিএনপি

শিমুল মাহমুদ: [২] দেশে ‘সাম্প্রদায়িক হামলার’ প্রতিবাদে সম্প্রীতি মিছিল করবে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

[৩] সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মিছিলে বিএনপি মহাসচিবসহ জাতীয় নেতৃবৃন্দ অংশ নিবেন বলে জাননো হয় ।

[৪] বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিতব্য প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়