শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যা কিছুই হোক টিমের পাশেই আছি: মাশরাফি বিন মর্তুজা

মাহিন সরকার: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের কারণে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।

[৩] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে দলের এমন হারে সাকিব-মুশফিকদের সাহস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

[৪] মাশরাফি নিজের ফেসবুকে লিখেছেন, ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। মাশরাফি বলেন, যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়