শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ◈ পা‌কিস্তান সুপার লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি ব্যালটের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক ও চোরাগলি পথে ক্ষমতায় যেতে চায়: ওবায়দুল কাদের

মহসীন কবির: [২] সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

[৩] তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃত অর্থে বিএনপিই দেউলিয়া হয়ে গেছে, তারা এখন জনবিচ্ছিন্ন। তাই তারা নির্বাচনকে ভয় পায় এবং তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। বিএনপি ষড়যন্ত্র ও গুজবনির্ভর, তাদের রাজপথে কোনো অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে।

[৪] তিনি আরও বলেন, বিএনপি আরও একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর। তবে এদেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে না।  জনগণ এখন উন্নয়নপ্রিয় ও ভবিষ্যৎমুখী।

[৫] ওবায়দুল কাদের, নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়