শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের মানুষ দ্বিগুণ ভাত খায়, এটা কমাতে পারলেই সমাধান: কৃষিমন্ত্রী

মারুফ হাসান: [২] এখন আমাদের বড় চ্যালেঞ্জ সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের যোগান দেওয়া এবং কৃষির আধুনিকায়ন করা। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ জনপ্রতি প্রায় ২০০ গ্রামের মতো চাল খেয়ে থাকে। কিন্তু আমাদের দেশে চাল খাওয়ার পরিমাণ জনপ্রতি প্রায় ৪০০ গ্রাম। পুষ্টিকর খাবার দুধ, মাছ, মাংস, ডিম, ফলমূল প্রভৃতি খাবার গ্রহণের পরিমাণ বাড়াতে পারলে চালের এ ব্যবহার কমবে। আর চালের ব্যবহার কমিয়ে আনতে পারলে আমাদের যে চালের উৎপাদন সেটাকে টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, বললেন  কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

[৩] রবিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর: কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

[৪] মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মাঝেও দেশে খাদ্য সংকট হয়নি এবং মানুষ না খেয়ে নেই। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের খাদ্য ও কৃষিতে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে। দেশের উর্বর জমি ও পানি জনগণের জন্য বড় আশীর্বাদ। এ উর্বর ভূমি ও পানি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের কৃষি আরও অনেক দূরে এগিয়ে যাবে।’

[৫] ড. রাজ্জাক আরও বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে অনেক আয় করে। কিন্তু আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের কৃষিপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বিস্তৃত করতে হবে। এ জন্যে কৃষির প্রক্রিয়াজাত বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়