শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজেপির হামলায় জখম মামুনকে কলকাতার হাসপাতালে স্থানান্তর

সাকিবুল আলম:[২] ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অদূরে আমতলী বাজার এলাকায় শাসকদল বিজেপির আক্রমণে গত শুক্রবার গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেসকর্মী মামুন খান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও উপযুক্ত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তৃণমূল। আনন্দবাজার

[৩]শনিবার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, মামুন খানের উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল সাড়ে ৮টায় তাকে বিমানে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

[৪]দলীয় সূত্রে জানা গেছে, মামুন খানের পিঠসহ স্পাইনাল কর্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। তার মাথায়ও চোট লেগেছে। এ অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় তৃণমূল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়