শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভর্তি পরীক্ষাকে ঘিরে কুবি ছাত্রলীগের নানামুখী কার্যক্রম

কুবি প্রতিনিধি:  গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (২৪ অক্টোবর) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ নানা কার্যক্রম হাতে নেয়।

ভর্তি পরীক্ষার্থী ও অভিবাবকদের ভোগান্তি লাঘবে ক্যাম্পাস গেইটের বাইরে বুথ স্থাপন করে অভিভাবকদের বসার সুবিধা প্রদান, পানীয় জল ও শরবত পরিবেশন সহ শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা করে কুবি ছাত্রলীগ। সেই সাথে ছাত্রলীগের পক্ষ থেকে কলম, পানির বোতল ও মাস্ক বিতরন করা হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য।

এছাড়া শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে চালু ছিল কুবি শাখা ছাত্রলীগের 'জয় বাংলা বাইক সার্ভিস'। এদিন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে হলে হলে অবস্থানরত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

সার্বিক বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, '২০২০-২১ শিক্ষাবর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে কুৃমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানি, শরবত, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ছাত্রলীগের লোগো সম্বলিত কলম বিতরন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'জরুরী চিকিৎসার জন্য ঔষধ সরবরাহ, নিরাপদ বুথে জিনিসপত্র রাখা, অভিভাবকদের বসার ব্যবস্থা ও জয় বাংলা বাইক সার্ভিস সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।'

উল্লেখ্য, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ২৫০৫ জনের অংশগ্রহন করার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ২৩৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১৪ জন এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।

  • সর্বশেষ