শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী উত্যক্ত করার অভিযোগে দুই যুবক আটক

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী উত্যক্ত করার অভিযোগে আয়ুবুর রহমান (১৯) ও হাসিব (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে দশটায় কুয়াকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই জনের বাড়ি পৌর সভার তুলাতলী এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরা দু’জনেই দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। রোববার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটে যুবকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

[৪] মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ভাষ্যমতে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • সর্বশেষ