শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাছের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু

ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার মিরপুরে গাছ চাপায় ইজিবাইকের চালক মঞ্জু মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।

[৩] রোববার (২৪ অক্টোবর) দুপুরে ইজিবাইকে পার্শ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার সময় ভাঙ্গাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, দিনে দুপুরে একটি সংঘবদ্ধ চোর চক্র ওই সড়কের গাছ কাটছিল। এ সময় চলন্ত ইজিবাইকের উপর গাছটি পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময়ে ইজিবাইকের আরও ৫ যাত্রী আহত হয়।

[৫] মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

[৬] মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়