শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রলীগের হেল্পডেস্ক

অপূর্ব চৌধুরী: [২] গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তায় হেল্পডেস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

[৩] রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের এই সেবা প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

[৪] জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

[৫] সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের আসন পরিকল্পনা বিষয়ক তথ্য প্রদান করা হয়। হেল্প ডেস্কে শিক্ষার্থীদের ব্যাগ এবং মোবাইল গচ্ছিত রাখা হয়। এছাড়াও আগত পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, কলম, পানি বিতরণ করা হয়।

[৬] এ বিষয়ে জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, 'শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখা হাসিনার বাংলাদেশ’— এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র ও শিক্ষা উপকরণ বিতরণ করি।

[৭] তিনি বলেন, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই। আগামী দিনেও শিক্ষার্থীবান্ধব যে কোনো কর্মসূচিতে ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়