শিরোনাম
◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক সহিংসতায় বড় ধরনের পরিকল্পনা ছিল: তথ্যমন্ত্রী

খালিদ আহমেদ: [২] ড.হাছান মাহমুদ আরো বলেছেন, সমুদ্রের ওপার থেকে হামলার ইন্ধন ছিল। সময় টিভি

[৩] তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো হয়েছে ফেসবুকের পোস্ট কেন্দ্র করে। এর দায় তারা (ফেসবুক) এড়াতে পারে না। শুধু আমাদের দেশেই নয় বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে সোস্যাল মিডিয়া। অবশ্যই ফেইসবুক কর্তৃপক্ষকে আমরা নোটিশ করব।’নিউজ ২৪ চ্যানেল

[৪] তিনি বলেন, বাংলাদেশে যেন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি। আজকে যদি ফেসবুক আমাদের অনুরোধ রাখত তাহলে দেশে এমন সহিংসতা ঘটত না।

[৫] যদিও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের উদ্দেশ্য নয় বলেও জানান হাছান মাহমুদ।

[৬] কুমিল্লা ও রংপুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত নয়, বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকারের এই মন্ত্রী।

[৭] তথ্যমন্ত্রী নিয়মিত প্রকাশ হয় না, এমন ২১০ টি দৈনিক পত্রিকা নিয়েও কথা বলেন। তিনি জানান, এসব পত্রিকা বন্ধ করতে জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। সচিবালয়ে রোববার সম্পাদক ফোরামের সঙ্গে আলোচনায় এ সব মন্তব্য করেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়