শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবর্ণচরে শৌচাগারের ময়লা ফেলাকে কেন্দ্র করে নারীসহ আহত ৮

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোহাম্মদ উল্যা দরবেশের বাড়িতে শৌচাগারের ময়লা ফেলা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার দুপুরের দিকে উপজেলার দক্ষিন কচ্ছপিয়া গ্রামের হাজী মোহাম্মদ উল্যা দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন, দক্ষিন কচ্ছপিয়া গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাশেম (২৫), আবদুল মন্নানের ছেলে আবদুর রহিম (২৭) ও আবদুল করিম (২০) মৃত খুরশিদ আলমের ছেলে আবুল কালাম (৩৫) আবুল কালামের ছেলে আবুল হাসেম (২১) আবু আহাম্মদের ছেলে আবু সায়েদ (১৮) আবদুর রহিমের স্ত্রী রাশেদা বেগম (২১) আবুল কাশেমের স্ত্রী সীমা আক্তার।

[৫] ভুক্তভোগী সীমা আক্তার জানান, বাড়ির শৌচাগার পরিস্কার করার জন্য নিজেদের জায়গায় গর্ত করে ময়লা রাখার সময় পতিপক্ষ আনিছুল হকের ছেলে মহি উদ্দিন (৪০) ও রাশেদ গালমন্দ করেন। এক পর্যায়ে মহি উদ্দিন ও রাশেদ ঘটনাস্থলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে হাসপাতালে আনার পর আবুল কাশেমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

[৬] চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. ছগির আহমেদকে পরিদর্শনের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।

 

  • সর্বশেষ