শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩২হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ৩২হাজার ইয়াবাসহ মো. আমান উল্লাহ (৩২) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।

[৩] শনিবার ভোররাতে সেন্টমার্টিন দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই একই এলাকার শিলবুনিয়া গোলার মৃত আব্দুল জব্বারের ছেলে।

[৪] কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা হতে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে এমন তথ্যে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদের নেতৃত্বে কোস্টগার্ডের একটিটিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই ব্যক্তিকে একটিব্যাগসহ আটক করা হয়। পরে ধৃতের সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে ৩২হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়