শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের তিন মামলার পলাতক আসামি মঠবাড়িয়ায় গ্রেপ্তার

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ৩ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত শামীম (৩১) গ্রেপ্তার হয়েছে।

[৩] শনিবার সকালে এস আই সাঈদ পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীম বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর রাজাপুর (খাদা) গ্রামের আঃ জলীলের ছেলে।

[৪] মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গত ১২ মে মির্জাপুর থানার শামীমের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। মামলাটি টাঙ্গাইল ডিবি পুলিশ তদন্ত করছে। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মঠবাড়িয়া এলাকায় আশ্রয় নেয়। মির্জাপুর থানার তথ্য অনুযায়ি দুর্ধর্ষ ডাকাত শামীমকে গ্রেপ্তার করা হয়।

[৫] তাকে গ্রেপ্তারের জন্য ১ মাস ৬ দিন অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত শামীমকে বিকেলে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়