শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় নিষিদ্ধ সময় ইলিশ ধরায় পুড়িয়ে দেওয়া হল ১০ হাজার মিটার কারেন্ট জাল

আব্দুম মুনিব: [২] জেলার কুমারখালী উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শুক্রবার রাতে পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাY আদালত।

[৩] সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করে পদ্মানদীতে অবৈধভাবে ইলিশ ধরা বন্ধের জন্য অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অভিযান পরিচালনাকালে জেলেরা পালিয়ে গেলেও ১০ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ ও জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

[৪] এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়