শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেলে অবরোধ, সন্ধ্যায় আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

জেরিন আহমেদ: [২] সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

[৩] এ সময় এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।  সারা বাংলা

[৪] কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘জাগো রে! জাগো রে! জাগো! হিন্দু জাগো!’, ‘জিহাদীদের আস্তানা, ভেঙে দাও, ঘুড়িয়ে দাও!’, ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, ঘুড়িয়ে দাও!’, ‘দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই কর!’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই!’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি!’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। বাংলাদেশ জার্নাল

[৫] পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। বাংলানিউজ ২৪.কম, 

  • সর্বশেষ
  • জনপ্রিয়