শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি ও মুরগির দাম

শাহীন খন্দকার: [২] সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে সবজির। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। সবজি বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ বন্যার পানিতে সবজির বাগানে পানি চলে আসায় সবজির ক্ষতি হওয়াতে, আমদানি কম থাকায় দাম বেড়েছে। মুরগি বিক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম। শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মোহম্মদপুর কৃষিমার্কেট,টাউনহলসহ বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

[৩] বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ১২০ টাকা, কাঁচামরচি ১২০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চাল কুমড়ার পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, মুলা ৬০ টাকা,পেঁপের কেজি ২০ টাকা, আলুর ১৮ থেকে ২০ টাকা, দেশি পেঁয়াজ ৭০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

[৪]গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টকার মুরগী বিক্রি হচ্ছে ১৯০ টাকা। এছাড়া ১০ টাকা বেড়ে ৩৩০ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগির দামও। লেয়ার মুরগি আগের দামেই ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে ডিমের দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়