শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত বায়ার্ন মিউনিখের কোচ নাগেলসমান

স্পোর্টস ডেস্ক: [২] জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ শিবিরে কোভিডের হানা। আক্রান্ত হয়েছেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান। ফ্লুর মতো উপসর্গ দেখা দেওয়ায় বুধবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে বায়ার্নের ৪-০ গোলে জেতা ম্যাচে ডাগআউটে ছিলেন না তিনি।

[৩] গোল ডটকম জানায়, জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, পর্তুগালের লিসবন থেকে আলাদা অ্যাম্বুলেন্স ফ্লাইটে মিউনিখ ফিরে বাড়িতে আইসোলেশনে থাকবেন নাগেলসমান।

[৪] মার্কা বলছে, এই মৌসুমেই বায়ার্নের দায়িত্ব নেন ৩৪ বছর বয়সী নাগেলসমান। বুন্ডেসলিগায় টানা দশম শিরোপার খোঁজে থাকা দলটি আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রæপের শীর্ষে আছে তারা। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়