শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১০:২১ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শক্তিশালী অর্থনীতি বিনির্মাণে উন্নত প্রযুক্তির বিনিময় একান্ত অপরিহার্য: ডিসিসিআই সভাপতি

মো. আকতারুজ্জামান: [২] ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের বিশাল বহুমুখী উৎপাদন খাত যদি যথাযথ প্রযুক্তিগত সহায়তা পায় তাহলে দেশের অর্থনীতি আরো দ্রুত শক্তিশালী হতে পারবে। ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসি-এর ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে মঙ্গলবার ডিসিসিআইতে অনুষ্ঠিত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

[৩] ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতিতে বেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে, এমনকি করোনা মহামারী চলাকালীন ২০২১ সালেও আমাদের প্রবৃদ্ধি ছিল প্রায় ৫.৪৭ শতাংশ। তিনি বলেন, বাংলাদেশ খুব শীঘ্রই এলডিসি থেকে উন্নীত হতে যাচ্ছে, সেক্ষেত্রে বিশেষ করে আমাদের এসএমই খাতকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আরো বেশি প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করতে হবে।

[৪] তিনি বাংলাদেশের এসএমই খাতের সক্ষমতা অর্জনে ইউএন টেকনোলজি ব্যাংকের সহায়তা প্রত্যাশা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি উৎকর্ষতা না থাকলে প্রতিযোগী সক্ষমতা অর্জন কঠিন হয়ে পড়বে আর এতে এসএমই খাত সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে, বলে তিনি মত প্রকাশ করেন।

[৫] ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসি-এর ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপা বলেন, তাদের মূল লক্ষ্যই হলো প্রযুক্তি আদান প্রদানে বা হস্তান্তরকে উৎসাহিত করা একই সাথে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করা। বাংলাদেশের এসএমই খাতে খাতভিত্তিক চাহিদা অনুযায়ী প্রযুক্তিতগত সহায়তায় ও উৎকর্ষ বৃদ্ধিতে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেতিপা জানান, ডব্লিউটিও’র টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্মের অধীনে বাংলাদেশে ব্যবসায়ীদের প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ স্থাপনে তারা সহায়তা করবে।

[৬] তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে তারা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ কো-চেয়ার হিসেবে ভূমিকা পালন করবে। এছাড়াও ডিসিসিআই, ইউএন টেকনোলজি ব্যাংক গৃহীত আসন্ন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। ইউএন টেকনোলজি ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ইয়েসিম বেইকাল ও অরিয়েন্ট মুলোঙ্গো এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়