শিরোনাম
◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই হাসপাতালে নতুন পরিচালক

শাহীন খন্দকার: [২] ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

[৩] ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল করীমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সেনা কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়।

[৪] এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়াকে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়