শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুর্কি সুশীল নেতা ওসমানকে আটক ও মামলা নিয়ে বিবৃতি দেওয়ায় তুরস্কের ১০ দেশের রাষ্ট্রদূতকে তলব

রাশিদুল ইসলাম : [২] তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ যে দশটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে সেসব দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন ও যুক্তরাষ্ট্র। তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই বিবৃতি দিয়ে এসব রাষ্ট্রদূত তাদের কূটনীতির সীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের বিবৃতিকে তুর্কি সরকার অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে। পারসটুডে

[৩] আদালতে দোষী প্রমাণিত হওয়া ছাড়াই ৬৪ বছর বয়সী ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতা কাভালাকে কারাগারে আটক রাখা হয়েছে। ২০১৩ সালে তুরস্কে যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল তাতে অংশ নেয়া এবং ২০১৬ সালে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তার সাথে যোগসাজশের অভিযোগ এনে কাভালাকে আটক করা হয়েছে।

[৪] ১০ দেশের রাষ্ট্রদূত তাদের বিবৃতিতে বলেছেন, কাভালার বিচার বিলম্বিত হওয়ায় গণতন্ত্রের প্রতি তুর্কি সরকারের শ্রদ্ধা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একইভাবে প্রশ্ন উঠেছে আইনের শাসন এবং তুর্কি বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে।

[৫] ২০১৯ সালে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত কাভালাকে দ্রুত মুক্তি দেয়ার জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

  • সর্বশেষ