শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্প‌তিবার আসছে আরও ৫৫ লাখ টিকা

অনলাইন ডেস্ক: বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) চীন থেকে সি‌নোফার্মের আরও ৫৫ লাখ টিকা আসছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৮ অক্টোবর) চী‌নের সি‌নোফার্ম থে‌কে ক‌রোনার ১০ লাখ ডোজ এবং নেদারল্যান্ডস থে‌কে দে‌শে আসে ১০ লাখ অ্যাস্টা‌জে‌নেকার টিকা। নেদারল্যান্ডস থে‌কে এবারই প্রথম দেশে টিকা এলো।

মাইদুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসর কথা রয়েছে।

এর আগে, গেল ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়