শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের উত্তরাখন্ডে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু

সুমাইযা মিতু:[২] ভারতীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘর-বাড়ি রাস্তা-ঘাট ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বার্তা সংস্থা এএনআইকে জানান, উদ্ধার অভিযানে তিনটি সামরিক হেলিকপ্টার নিযুক্ত করা হয়েছে। এনডিটিভি

[৩] মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্থানীয় পুলিশের সমন্বেয়ে পরিচালিত এলাকা ভিত্তিক জরিপ থেকে জানা যায়, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রীকে বন্যার সামগ্রিক ক্ষয়ক্ষতি যাচাই করতে বলেছেন।

[৪] মঙ্গলবার ১১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সোমবার নেপালের ৩ জন শ্রমিকসহ ৪ জন নিহত হয়েছিলো। মুক্তেশওয়ার ও খায়রানা এলাকায় বাড়ির ছাদ ভেঙে পড়ে সাতজনের মৃত্যু হয়। সম্পাদনা:সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়