শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা

সনতচক্রবর্ত্তী : [২] 'জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

[৩] এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৯ অক্টোবর) সাড়ে ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

[৪] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শরিফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

[৫] উল্লেখ্য, এই জাতীয় ইঁদুর নিধন অভিযান ১০ নভেম্বর পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়