শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গানের জগত থেকে অন্তরালে আরতি

ওয়ালি উল্লাহ: [২] সংগীতের এক অন্যতম বড় নক্ষত্র আরতি মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের যুগে তিনিও পাল্লা দিয়ে গেয়েছেন অনেক জনপ্রিয় গান। টলিউডের পাশাপাশি বলিউডেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিলো। কিন্তু পক্ষপাতিত্ব এবং ষড়যন্ত্রের কারণে আজ তিনি ইন্ডাস্ট্রি ছাড়া। বাংলা হান্ট

[৩] আরতি মুখোপাধ্যায়ের বাবা-মা দুজনেই ছিলেন খুব ভালো গায়ক। তাই তার বাড়ি সর্বদাই গানে ছন্দে পরিপূর্ণ থাকত। মায়ের কাছেই ছোটবেলায় গানে হাতেখড়ি তাঁর। খুব ছোট বয়সেই বাবা মারা যান। সে কারণে কোনদিনও অভাবের সঙ্গে লড়াই করতে হয়নি তাকে।

[৪] ধনঞ্জয় ভট্টাচার্যের দৌলতে প্রথমবার প্লেব্যাকের সুযোগ পান আরতি। তারপর একে একে সুচিত্রা সেন, তনুজা, অপর্ণা সেন, সুপ্রিয়া দেবীর মত নায়িকার হয়ে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

[৫] আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে তখন ‘তোমার একুশ বছর বোধহয়’ গানটি তো আজও মানুষের মন ছুঁয়ে আছে। আরতির প্রতি হিংসা ধীরে ধীরে এমন রূপ নিল যার কারণে একসময় তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। এতে শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিলো।

[৬] বর্তমানে গানের জগত থেকে বিরত রয়েছেন আরতি। বর্তমানে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে তিনি ছেলে সোহমের সঙ্গেই থাকেন। তার ছেলে একজন জনপ্রিয় সেতার, বাঁশি এবং পিয়ানো বাদক। গ্ল্যামার দুনিয়া থেকে দূরে সরে নিজের আলাদা এক সংগীতমহল প্রতিষ্ঠা করেছেন তিনি। আরতি মুখোপাধ্যায় আজও একান্তে গান গেয়ে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়