শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রলারযোগে টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা 

আয়াছ রনি: [২] বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।

[৩] জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী ট্রলার গুলো পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

[৪] সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। যাতে তারা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।

[৫] সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ‘মঙ্গলবার সকাল ৭ থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্য তিনশ পর্যটক ছিল। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।

[৬] টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকদের ফেরত আনা হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ায় সকালে দ্বীপ থেকে ১৪ টি ট্রলার নিয়ে টেকনাফ ঘাটে নিয়ে আসা হয়েছে।

[৭] তিনি আরো বলেন, সাগরের অবস্থা স্বাভাবিক থাকায় ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে পর্যটকরা দ্বীপ ছাড়ে আসে। পাশপাশি সেন্টমার্টিনের কিছু মানুষ টেকনাফে আটকা পড়েছে তাদেরও সেন্টমার্টিন নিয়ে যাওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ