শিরোনাম
◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ ◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কদমতলী ও কামরাঙ্গীরচর থেকে পিস্তল এবং মাদকসহ আটক ৪

সুজন কৈরী: [২] রাজধানীর কদমতলীর শ্যামপুর ট্রাকস্ট্যান্ড থেকে সোমবার ভোরে অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- জাকির হোসেন, আজিজুল হক ও মোহাম্মদ পলাশ মোল্লা।

[৩] এছাড়া রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মফিজ আলম নামের একজনকে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক করেছে র‌্যাব-৩।

[৪] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও ৪৪৭ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকরা অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসা পরিচালনার জন্য লোকজনদের ভয়ভীতি দেখানোর জন্য তারা সঙ্গে অস্ত্র রাখতেন। আটকদের বিরুদ্ধে কদমতলী থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

[৫] র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, আটক মফিজের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী কামরাঙ্গীরচর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করছে। ওই অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। এরই প্রেক্ষিতে সোমবার সকালে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী মফিজ আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১৪৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মফিজ কামরাঙ্গীরচর এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য অবৈধ অস্ত্রের ব্যবহার করছিলেন।

[৭] মফিজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা, ২টি মাদক মামলা, ১টি চাঁদাবাজী মামলা, ১টি জাল টাকার মামলাসহ মোট ৫টি মামলায় রয়েছে। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ