শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১’শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে বিজিবি।

[৩] রোববার সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মোল্লা বরিশালের আগলঝরা উপজেলার পুর্ব সুজনকাটি গ্রামের মৃত করিম মোল্লার ছেলে।

[৪] মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়।

[৫] এসময় ১১’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়