শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবি'তে ব্লুটুথ ডিভাইস নিয়ে এক শিক্ষার্থীর কেন্দ্রে প্রবেশ, পুলিশে সোপর্দ

মেহেদী হাসান: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী ব্লুটুথ ডিভাইসসহ হাতেনাতে ধরা পড়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

[৩] রবিবার (১৭ অক্টোবর) ৫১২ নং কক্ষে পরীক্ষা চলাকালীন ব্লুটুথ ডিভাইসসহ ধরে ফেলে ওই হলের দায়িত্বরত পরীক্ষকরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে গেলে তার ভর্তি পরীক্ষা বাতিল করে ও তাৎক্ষণিক পুলিশ ডেকে পুলিশের হাতে সোপর্দ করে। ওই শিক্ষার্থীর নাম দ্বীন ইসলাম। তার বাবার নাম মোহাম্মদ নওয়াব খান।

[৪] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ব্লুটুথ ডিভাইসসহ দ্বীন ইসলাম নামক এক পরীক্ষার্থী ধরা পড়ে। পরে তার ভর্তি পরীক্ষা বাতিল করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়