শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু আরো ১৬, শনাক্ত ১.৭৪ শতাংশ

শিমুল মাহমুদ ও মিনহাজুল আবেদীন: [২] দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে মোট হয়েছে শনাক্ত ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের।

[৩] রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি খুবই স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির সুযোগ নেই।

[৪] গত সাত দিনে আগের সপ্তাহ থেকে আক্রান্ত শনাক্ত কমেছে ৮.৫৮ শতাংশ। মৃত্যু কমেছে ৩৪ শতাংশ।

[৫] নাজমুল ইসলাম বলেন, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। দেশের শিক্ষা কার্যক্রম, অর্থনীতি সচল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়