শিরোনাম
◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেলের জন্মদিনে ঘর উপহার পেলো লক্ষ্মীপুরের দুই পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে যুবলীগের আশ্রয় কর্মসূচির অংশ বিশেষ ঘর উপহার পেলেন লক্ষ্মীপুরের দুই পরিবার। রোববার (১৭ অক্টোবর) দুপুরে ভার্চুয়ালভাবে অংশ নিয়ে দুই পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জানা যায়, সদর উপজেলার শাকচর ইউনিয়নের যুব মহিলালীগের সভানেত্রী কহিনুর বেগম ও একই উপজেলার ভবানীগঞ্জ ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বাস করে আসছেন।

মুজিবশতবর্ষে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় প্রতিটি ঘরে দুই লাখ ৫ হাজার টাকা করে ব্যায় করে দুই পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয় যুবলীগ। এদিকে ঘর পেয়ে মহাখুশি দুই পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যুবলীগের এমন কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ