শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টনে তিন হাজার টাকা কমল জাহাজ ভাঙা স্ক্র্যাপের দাম

প্যাসেঞ্জার ভয়েস, ইস্পাত খাতের প্রধান কাঁচামাল পুরোনো জাহাজের স্ক্র্যাপের দাম টনপ্রতি কমেছে তিন হাজার টাকা। চলতি মাসের শুরুতে চাহিদা হ্রাস পাওয়ায় দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে প্রতিটন ৫১ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়। যদিও করোনার প্রভাবে গত এক বছরের ব্যবধানে স্ক্র্যাপের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর ভালো মুনাফা হওয়ায় এবার রেকর্ডসংখ্যক জাহাজ ভাঙা হয়েছে। তবে স্ক্র্যাপের দাম কমলেও রডের দাম এখনও কমায়নি ইস্পাত কোম্পানিগুলো।

চলতি মাসে আভ্যন্তরীণ বাজারে পুরোনো জাহাজের স্ক্র্যাপের চাহিদা কম থাকায় কমছে দাম। বর্তমানে প্রতিটন মেটিং স্ক্র্যাপ ৪৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা ১০ দিন আগে ছিল ৫১ হাজার টাকা। তবে দাম কমার প্রভাব পড়েনি রড-অ্যাঙ্গেলের বাজারে। মান ও কোম্পানিভেদে উৎপাদিত ইস্পাত পণ্যের দাম বর্তমানে টনপ্রতি ৭২ থেকে ৭৪ হাজার টাকা। স্ক্র্যাপের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ইস্পাত খাতের উদ্যোক্তারা। তবে দেশে পুরোনো জাহাজ আমদানি বৃদ্ধি পাওয়ায় এবং চাহিদা কম থাকায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও গত এক বছর স্ক্র্যাপের দাম বাড়তির দিকে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়