শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের ৫টি প্রদেশে মেয়েদের স্কুল খুলে দিয়েছে তালিবান

রাশিদুল ইসলাম : [২] ইউনিসেফ জানিয়েছে, পাঁচটি প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান। পারসটুডে

[৩] যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে বিভিন্ন দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না তার অন্যতম হচ্ছে মেয়েদের লেখাপড়ার অনুমতি। বিষয়টি নিয়ে তালিবান সরকারের সঙ্গে কথা বলেছেন ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি।

[৪] তালিবান শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে জন্যে আগামী দুই মাসের মধ্যে একটি ‘গঠনকাঠামো’ তৈরির পর সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে ।

[৫] ইসলামি শরিয়া বহাল রেখে মেয়েরা কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে আইন তৈরি করছে তালিবান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়