শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে পৃথক বজ্রপাতে এক শিশুসহ নিহত ২, আহত ২

ডেস্ক নিউজ: শনিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রামনগর মাঝাডাঙ্গা গ্রামে ও বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের গফরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)। আহতরা হলেন- মাঝাডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে জামাল (৩৮) ও একই গ্রামের সিরাজুল আলীর ছেলে নাঈম (২৫)। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলা নিউজ২৪.কম

চেহেলগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পাভেল ইমরান জানান, বিকেলে বুলবুলসহ বেশ কয়েকজন ক্ষেতে কাজ করছিলেন। পরে বৃষ্টি শুরু হলে তারা ক্ষেতের পাশে একটি গাছতলায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার সঙ্গে আশ্রয় নেওয়া দু’জন। আহত দু’জনকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, রাজারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন জানান, বিকেলে সুজ্জাত তার বাবা রবিউলের সঙ্গে ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে ছেলের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়