শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে পাঠানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ, পলাতক আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম আরিফুল ইসলাম (৩৫)।

[৩] র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি রাজধানীর মিরপুর মডেল থানায় গত ৩০ সেপ্টেম্বর দায়ের করা প্রতারণা মামলার আসামী।

[৪] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গ্রেপ্তার আসামি ও অন্যন্য সংশ্লিষ্ট বিষয়াদি বিশ্লেষণ করে জানা যায়, আরিফুলসহ তার সহযোগী আসামীরা দীর্ঘদিন ধরে মিরপুর সেকশন ৬ এ জেএসভি নেটওয়ার্ক নামক অফিস খুলে বিভিন্ন লোকজনদের কম টাকায় বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ করেন। চক্রটির প্ররোচনায় সাইফুল ইসলাম নামের একজন যুবক কানাডা যাওয়ার জন্য গত ১৯ আগস্ট গ্রেপ্তার আরিফুলকে ৬ লাখ টাকা দেন।

[৫] পরে ২৪ সেপ্টেম্বর চক্রটির অফিসে গিয়ে তা বন্ধ দেখতে পান সাইফুল এবং তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এরপর তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন, তার মতো আরও প্রায় ২৭ জন লোককে বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছে।

[৬] আরিফুলসহ চক্রের সদস্যরা বিদেশ পাঠানোর কথা বলে এই পর্যন্ত ভুক্তভোগীদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা প্রতারনামূলকভাবে আত্মসাৎ করেছেন। প্রতারণার শিকার সাইফুল ৩০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় চক্রের প্রধান আরিফুলসহ ৯ জনের নাম উল্লেখ করে প্রতারণার মামলা দায়ের করেন।

  • সর্বশেষ