শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত, বাড়ি-ঘর ভাংচুর

মাহফুজুর রহমাান: [২] ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারুইহুদা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত ও বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

[৩] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বগুড়া ইউনিয়নের বারুইহুদা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এবং যুবলীগ নেতা শফিকুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, শফিকুল সমর্থিত নাসির উদ্দীনের নেতৃত্বে শতাধিক লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শুক্রবার সন্ধ্যায় বারুইহুদা গ্রামের বিভিন্ন বাড়ীতে ঢুকে ৩০টি ঘর ভাংচুর করে এবং ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, টিভি, ফ্রিজ ভাংচুর করে। এ সময় তারা ঘরে ঢুকে বাক্সে থাকা কাপড়, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এমনকি গরু-ছাগল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়।

[৫] অপরদিকে শফিকুল বলেন, চেয়ারম্যান নজরুল ইসলামের গ্রুপের আব্দুল বারিকের লোকজন বারুইহুদা স্কুলে বসে থাকা আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে গ্রামবাসি জোট বদ্ধ হয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। জেলা যুবলীগ নেতা শফিকুল বলেন এই ঘটনার জন্য নজরুল চেয়ারম্যান ও তার সমর্থকরা দায়ী।

[৬] শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারী দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি নিজে ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়