শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনায় গোসল করতে গিয়ে মেডিকেল ছাত্রের মৃত্যু

জিএম মমিজান: [২] বগুড়ার সারিয়াকান্দিতে মোছাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা দিঘলকান্দি হার্ডপয়েন্টের (প্রেম যমুনা ঘাট) গোসল করার সময় এ ঘটনা ঘটে।

[৩] নিহত ফাহিম গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে। সে দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলো।

[৪] জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফাহিম তার খালাতো ভাই মোহাইমিনের সাথে সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়ীতে বেড়াতে যায়। শনিবার সকাল ৮টায় ফাহিম ও মোহাইমিন দিঘলকান্দি হার্ডপয়েন্টের (প্রেম যমুনা ঘাট) যমুনা নদীতে গোসল করতে যায়। সেখানে ফাহিম গোসলে নামলে তার খালাতো ভাই উপরে দাঁড়িয়ে থাকেন। গোসলের এক পর্যায়ে ফাহিম পানিতে ডুবে যায়। ফাহিম পানিতে ডুবে যাওয়ায় খালাত ভাই মোহাইমিন চিৎকার দিলে স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করে।

[৫] সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, কারও কোন অভিযোগ না থাকায় নিহত ফাহিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়