শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গা পুজার সময় গোলযোগ দ্রুত মোকাবেলা করেছে বাংলাদেশ, বলছে ভারত

রাশিদুল ইসলাম : [২] সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময়েচিত ব্যবস্থা গ্রহণে বড় রকমের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। দি হিন্দু

[৩] ঘটনার পরই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে অরিন্দম বাগচি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী খবরগুলির মোকাবিলাও বাংলাদেশ সরকার বিচক্ষণতার সঙ্গে করেছে। শেখ হাসিনা সরকারকে সমস্যায় ফেলা এবং ভারত-বাংলাদেশের সম্পর্ককে বিঘ্নিত করার যে চেষ্টা হয়েছিল তা সম্ভব হয়নি বলেই মনে করছে ভারত।

[৪] তিনি বলেন, দুর্গাপূজা উদযাপন বাংলাদেশের আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সুরক্ষা পেয়েছে। আমরা বাংলাদেশে ধর্মীয় সমাবেশে হামলার সাথে জড়িত কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি। দুর্গাপূজার চলমান উৎসব অবশ্যই বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠতার সহায়তায় অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়