শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১২:১৩ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রয়টার্স জানিয়েছে, গত তিন বছরে বোয়িং কোম্পানির বানানো সব ড্রিমলাইনার ত্রুটিপূর্ণ

সালেহ্ বিপ্লব, ফাহমিদুল কবীর: [২] বিমান বাংলাদেশের বহরে এখন ৬টি ড্রিমলাইনার। আর সবগুলোই সংগ্রহ হয়েছে গত তিন বছরে। বিমান ওয়েবসাইট

[৩] বৃহস্পতিবার বোয়িং কোম্পানি ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এ্যসোসিয়েশন (এফএএ) এক ঘোষণায় বলেছে, বিগত তিন বছরে তৈরি সকল ড্রিমলাইনার ৭৮৭ এর কিছুসংখ্যক টাইটেনিয়াম যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ। রয়টার্স

[৪] তবে যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ বলছে, এখনই দুর্ঘটনার আশঙ্কা নেই।

[৫] বোয়িং ত্রুটিপূর্ণ যন্ত্রাংশগুলো ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এর কাছ থেকে ক্রয় করেছিলো।

[৬] এঘটনায় লিওনার্দোর ৫.৫ শতাংশ ও বেয়িং এর ১.৩ শতাংশ শেয়ার মূল্য হ্রাস পেয়েছে।

[৭] যন্ত্রাংশের মান নিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রশ্ন উঠলে ফেডারেল এভিয়েশন এ্যসোসিয়েশনের তদন্তে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ও যন্ত্রাংশ সংযোজনে ত্রুটি ধরা পরে এতে ড্রিমলাইনার ৭৮৭ তৈরি ও বিক্রয় স্থগিত রাখা হয়।

[৮] কিন্তু বোয়িং পাঁচ মাস পর বিমান তৈরি পুনরায় শুরু করলে তা আবারও স্থগিত করতে হয়। ২০২১ এর জুলাইয়ে এফএএ বলে, বিমানটির সামনের অংশের কিছু কারিগরি ত্রুটি সারালে তবেই বিমানগুলো বিক্রয়ের অনুমতি পাবে বোয়িং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়