শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোতির্ময় বড়ুয়া: এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়, সম্মিলিতভাবে সরব থাকা

জোতির্ময় বড়ুয়া: রাজনীতির প্রয়োজনে ধর্মের ব্যবহার অত্যন্ত প্রাচীন। আমাদের দেশেও এর ব্যক্তিক্রম ঘটেনি। কিন্তু সবটাই কেবল রাজনীতির কোলে তুলে দিতেও আমি নারাজ। গত এক দশকের অভিজ্ঞতা অনেক কিছুই শিখিয়েছে। এদেশের মানুষকে পরিকল্পিতভাবে এমন দিকে ঠেলে দেয়া হয়েছে যেখানে সে ডিভাইন জাস্টিস ছাড়া আর কিছুই দেখে না। রাষ্ট্র কোন সিস্টেমে চলে না তাই উপরওলাই ভরসা।

কে কোনো দর্শন মেনে চলবে সেটি তার একান্তই নিজের বিষয় কিন্তু সেটি অন্যের অধিকার ঠেললে তখনই বিপত্তি ঘটে। কুমিল্লার মতো ঘটনা সেখানে শুরু হয়ে সেখানেই শেষ হতো যদি রাষ্ট্র কোনো সিস্টেমে চলতো, সেটি অন্য অঞ্চলে গড়াতো না।

এসব সময়ে আমার সবচেয়ে খারাপ লাগে আমার পরিচিত ম্লান মুখগুলো দেখতে যাদের এসবের দায় নিতে হয় কেবল তাদের ধর্ম পরিচয়ের কারণে অথচ তাদের কোনোরুপ অংশগ্রহণ কিংবা সম্মতি থাকে না এসব হামলায়। তাদের অপরাধবোধ আমাকে বিব্রত করে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় একটাই- সম্মিলিতভাবে সরব থাকা। তেমন পরিস্থিতি তৈরি হতে না দেয়া।
মনে রাখা দরকার- মাইনরিটি প্রশ্ন আসলে মেজরিটি প্রশ্ন। আমার সম্মানে আপনারও সম্মান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়