শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ অস্কারের অভিযোগ, একটি চক্র চাচ্ছিল না বাংলাদেশ ফাইনালে খেলুক

স্পোর্টস ডেস্ক : [২] দেড় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মালদ্বীপের এক ভেন্যু থেকে অনেকটা জোর করে বিদায় করে দেয়াটা মেনে নিতে পারছেন না বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন।

[৩] তিনি মনে করেন, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক এটা একটা পক্ষ চায় না। তার জন্যই বারবার তাদেরকে বাজে রেফারিংয়ের শিকার হতে হচ্ছে। বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি নেপালের কোচও।

[৪] সংবাদ সম্মেলনে যাবার আগে শেষবারের মতো মাঠটিতে পায়চারি করতে দেখা গেলো অস্কারকে। একই মাঠে দেড় মাসের মধ্যে দুইবার তাকে হতাশ হতে হয়েছে। এখানে ফুটবলারদের কোনো দোষ দেখেন না কোচ। জোড় করেই তাদের আটকে দেয়া হলো বলে জানান অস্কার।

[৫] অস্কার ব্রুজন বলেন, আমরা ফাইনালে খেলার মতো দল ছিলাম। দল শুধু সেরাই না, আসরের অন্যতম সেরা দল ছিল। ভারত ম্যাচের পর থেকেই একটি চক্র চাচ্ছিল না বাংলাদেশ ফাইনালে খেলুক। এএফসি কাপেও এমন হয়েছে, বাংলাদেশের ফুটবলকে দাবিয়ে রাখতে চাচ্ছে একটি চক্র। তবে নেপালের সঙ্গে যেটা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়। শুধু পেনাল্টিই নয়, গোলরক্ষক জিকোর লাল কার্ডও সঠিক ছিল না বলে জানান অস্কার। অনেকটাই ষড়যন্ত্র করেই বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে বলে দাবি তার। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়