শিরোনাম
◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১০:২৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে ইয়াবাসহ দুই যুবক আটক

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৯ পিছ ইয়াবা পাওয়া যায়।

[৩] বুধবার (১৪ অক্টোবর ) রাত ১২টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম (স্কুলপাড়া) নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন- সামসুল হক ফুচু (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম (স্কুলপাড়া)'র মৃত দিদার আলীর ছেলে এবং দবিরুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার সিধোর (হাজীপাড়া) গ্রামের সমির উদ্দীনের ছেলে।

[৫] থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

[৬] বৃহস্পতিবার সকালে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ