শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাজার ১৭ বছর শ্বশুর বাড়ি থেকে জামাই গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার মধুখালীতে সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি বৃদ্ধ মো. শফিকুল ইসলামকে (৬৬) ১৭ বছর পর শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় পাচুরিয়া গ্রামে শ্বশুর মো. এমদাদুল খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।

[৩] তিনি মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে।

[৪] জানা গেছে, প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০০৪ সালে দণ্ডপ্রাপ্ত হন শফিকুল। ওই মামলায় আদালত তাকে সাড়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ সময় আদালতে তিনি ব্যক্তি অনুপস্থিত ছিলেন। আদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়