শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দুশ্চরিত্রাহীন’ বলার মামলা থেকে নুরকে অব্যাহতি

ডেস্ক নিউজ: ফেসবুক লাইভে ঢাবির এক নারী শিক্ষার্থীকে ‘দুশ্চরিত্রাহীন’ বলার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় হতে অব্যাহতি দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজ

এর আগে রোববার (৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ফরিদা পারভীন লিয়া। সময় টিভি

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীকে উদ্দেশ করে নুরের করা মন্তব্য দুশ্চরিত্রহীনা শব্দের বিষয়ে বাংলা একাডেমির মতামত নেয়া হয়। বাংলা একাডেমি জানায়, দুশ্চরিত্রহীনা বলে কোনো শব্দ বাংলা ভাষায় নেই। এছাড়া দুশ্চরিত্রহীন শব্দটির অর্থ করা হলে দাঁড়ায়, উন্নত চরিত্রের অধিকারী বা সদাচারী বা সৎ স্বভাব বিশিষ্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিপি নুরের ফেসবুক আইডি ডিজিটাল ফরেনসিক টিমের মাধ্যমে পরীক্ষা করে মতামত নেয়া হয়। এতে দেখা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর বাদীকে উদ্দেশ করে ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে। স্বেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে...’ এমন কোনো বক্তব্য তার ফেসবুকে পাওয়া যায়নি। তাই নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (১)ক, ২৯(১) ৩১(২) ধারায় অপরাধ প্রমাণিত হয়নি।’ নিউজ বাংলা২৪.কম

  • সর্বশেষ